মো.পাভেল ইসলাম রাজশাহী: আমের রাজা গোপাল ভোগে মেতেছে রাজশাহীর বাজার। গত ২০ মে থেকে রাজশাহীর বাজারে আসছে গোপাল ভোগ। সেইসঙ্গে ক্রেতারাও ছুটছেন এ আমের পেছনে। গুটির পাশাপাশি গোপাল ভোগ আম আসছে বাজারে।
শুক্রবার রাজশাহীর বৃহৎ আমের বাজার বানেশ্বর হাট ঘুরে দেখা গেছে, বাজারে প্রচুর পরিমাণে আম জমা হয়েছে। ক্রেতা-বিক্রেতাদের আনা-গোনায় মুখোরিত আম বাজার। সকাল ১০টার পর থেকেই বাজারে আম আসতে শুরু করে। বেচা-কেনা চলে সন্ধ্যা পর্যন্ত। বাজারে ক্রেতা-বিক্রেতারা আম নিয়ে দরকষাকষিতে ব্যস্ত সময় পার করছেন। কেউ দাম হাঁকাচ্ছেন, তো কেই কিনে নিয়ে আড়দে ঢুকাচ্ছেন। এর পর সেই আম বাছাই করে প্যাকেটজাত করছেন শ্রমিকরা। সেই প্যাকেট ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন বাজারে নিয়ে যাওয়ার জন্য কোথাও কোথাও অপেক্ষা করছে ট্রাক।
এ বাজারে আম বিক্রি করতে আসা বাঘার চাষি রফিকুল ইসলাম বলেন,এবার আম বিক্রি করে খুব শান্তি পাচ্ছি। বাজারে আমের চাহিদা আছে। দামও ভালো আছে। তাই আম বিক্রি করতে এসে মন ভরে যাচ্ছে। গতবার আম নিয়ে এসে বসে থাকতে হতো। তেমন পার্টি ক্রেতা পাওয়া যেত না। বসে থেকে থেকে আশানরুপ দাম না পেয়েও বিক্রি করে বাড়ি ফিরতে হতো। এবার আশানরুপ দাম পাওয়া যাচ্ছে। যদিও এ বছর আমের উৎপাদন অনেকটা কম। তবে ভালো দাম পাওয়ায় সেটি পুশিয়ে যাচ্ছে।
বাজারের আম ব্যবসায়ী মুকুল আলী বলেন, এবার গুটি আমই এখন কিনতে হচ্ছে অন্তত ১২শ টাকা মণ। গত বার এই সময়ে গোপাল ভোগ পাওয়া গেছে সর্বোচ্চ এক হাজার টাকা মণ। আর গুটি ছিল ৫০০-৬০০ টাকা মণ। এবার আমের পরিমাণ কম, আবার চাহিদাও আছে বেশ ভালো। তাই দামও আছে ভালো।
ক্রেতা-বিক্রেতারা জানান, বানেশ্বর বাজারে রাজশাহী ও নাটোরের মিলে অন্তত ২০টি উপজেলা থেকে আসে আম। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। প্রতিদিন অন্তত ১৫-২০ ট্রাক আম আসছে বাজারে। সেগুলো বেচা-কেনা শেষে চলে যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে। গতকাল এ বাজারে প্রতি মণ গুটি আম (৪৫ কেজিতে মণ) বিক্রি হয়েছে ৮-১৪শ টাকা। আর গোপাল ভোগ আম বিক্রি হয়েছে ১৮-২২শ টাকা দরে।
এদিকে রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল আলীম কালের জানান, এবার রাজশাহীতে ১৮ হাজার ৫১৫ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার মেট্রিক টন। যা গত বারের চেয়ে আড়াই হাজার মেট্রিক টন বেশি। আর এটি হলে অতিতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলেও আশা করা হচ্ছে। তবে এবছর শুরু থেকেই গাছে গাছে মুকুলের পরিমাণ কম থাকা এবং টানা খরার কারণে প্রচুর পরিমাণ আমের মুকুল এবং গুটি আম ঝরে গেছে। ফলে এবার আমের উৎপাদন অনেকটা কম হওয়ার শঙ্কা রয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments