আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে ইসরাইলে স্থল বাহিনীর অভিযানে গত ৬ দিনে ৪৪০ জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩০ জন বিভিন্ন পর্যায়ের কমান্ডর রয়েছে।
শনিবার (৫ অক্টোবর) জেরুজালেমে এক সংবাদ ব্রিফিং এ এতথ্য জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি।
হাগরী ব্রিফিং এ বলেন, আমরা হিজবুল্লাহ'র সন্ত্রাসীদের লেবাননের উত্তর দিকে ঠেলছি। সন্ত্রাসীদের একটি অংশ এলাকা থেকে পালিয়েছে, বাকিরা আমাদের সেনাদের কাছে পরাজিত ও নিহত হয়েছে।
একই দিন বিবৃতিতে ইসরাইলের সেনাপেধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বলেন, প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। লক্ষ্যপূরণ হওয়ার আগ পর্যন্ত অভিযানের কোন বিরাম আসবে না, হিজবুল্লাহকেও কোন প্রকার ছাড় দেয়া হবে না। ইরানের সমর্থন ও মদতপুষ্ট হিজবুল্লাহ বর্তমানে বিশ্বের বৃহত্তম সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠি।
ইসরাইলের উত্তরঞ্চলীয় সীমান্তের অপর পারে লেবাননের দক্ষিণাঞ্চল। এই অঞ্চলটি হিজবুল্লাহর প্রধান ঘাঁটি এবং গোষ্ঠীটির অধিকাংশ সামরিক স্থাপনার অবস্থান ।গত ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরাইলের উত্তরাঞ্চলীয় বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে হিজবুল্লাহ।পাল্টা জবাব দেয় ইসরাইল।
গত বছর উভয় পক্ষের সংঘর্ষে লেবাননে ২ হাজারের বেশী মানুষ প্রাণ হারিয়েছে।নিহতদের মধ্যে নারী ও শিশু সংখ্যা ৫ শতাধিক। গত ২০ সেপ্টেম্বর থেকে লেবাননে অভিযান শুরু করে ইসরাইলের বিমান বাহিনী।প্রায় ১০ দিনের এই অভিযানে নিহত হয়েছে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহসহ বেশ কয়েক জন শীর্ষ কমান্ডার। এতে গোষ্ঠীটির চেইন অব কমান্ডের সবের্াচ্চ স্ত প্রায় ভেঙ্গে পড়েছে। বিমান অভিযান পর্বের পর গত ৩০ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করেছে ইসরাইলের স্থল বাহিনী।
উল্লেখ্য, লেবানন ভিত্তিক হিজবুল্লাহ গোষ্ঠীটি ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় থেকেই গোষ্ঠীটি ইসরাইল রাষ্ট্রকে ধ্বংসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments