ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পারিবারিক কলহের জের ধরে মা ও ছেলের উপর এসিড নিক্ষেপের ঘটনায় ৩ জনকে ৮ বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ শারমিন নিগার এ রায় ঘোষনা করেন। এছাড়াও তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেন আদালত।
দন্ডপ্রাপ্তরা হলেন, জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের ভলাকুট গ্রামের মৃত আলীম উদ্দিন খানের ছেলে নক্কু খান, মৃত এনাম খানের ছেলে উজ্জল খান, হাফিজ উদ্দিন খানের ছেলে সোহাগ মিয়া। এরমধ্যে সোহাগ ও উজ্জল পলাত রয়েছে।
আদালত সূত্রে জানাযায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট গ্রামের সুমা বেগমের স্বামী জহির খান প্রায়ই নির্যাতন চালাত। এ ঘটনায় তিনি আদালতে স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। পরে আদালত জহির খানকে কারাগারে পাঠায়। এরই জের ধরে জহির খানের বংশের লোকজন ক্ষুব্ধ হয়ে ২০১৭ সালের ১০মে সন্ধ্যায় সুমা বেগমের ঘরে ঢুকে সুমা বেগম ও তার ছেলে আকাশ খানের উপর এসিড নিক্ষেপ করে। এতে তারা দু’জনই আহত হন। এ ঘটনায় সুমা বেগম বাদী হয়ে ৮ জনকে আসামী করে নাসিরনগর থানায় মামলা করেন। আদালত বিচার প্রক্রিয়ার পর ৩ জনকে ৮ বছর করে কারাদন্ড ও ৩০ হাজার টাকা করে আর্থ দন্ড প্রদান করেন। মামলার বাদী সুমা বেগম বলেন, এসিড নিক্ষেপের মত ঘৃণ্য কাজের ঘটনায় আদালত আসামীদের যে দন্ড দিয়েছে তাতে তারা সন্তুষ্ট।
মামলার বাদী পক্ষের আইনজীবি এডভোকেট সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন বিচার প্রক্রিয়ার পর আদালত তাদের দোষী সাব্যস্ত প্রমাণিত করে যে রায় দিয়েছে তাতে বাদী পক্ষ ন্যায় বিচার পেয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments