মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধি: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) অধীনে দীর্ঘদিন ধরে কর্মরত অনিয়মিত ও মৌসুমি শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছেন। আজ ১ মে, আন্তর্জাতিক শ্রমিক দিবসে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে শ্রমিকরা ‘কৃষি ফার্ম নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০১৭’ দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন শ্রমিক প্রতিনিধি আবুল কাশেম জসিম, পিয়াস চন্দ্র সরকার, অনিক ঘোষ, জুয়েল মিয়া, মাসুদ মিয়া, নন্দন ঠাকুরসহ আরও অনেকে। তারা জানান, বিএডিসির মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিয়মিত ভূমিকা রাখলেও, বছরের পর বছর ধরে ‘মৌসুমি’ পরিচয়ে অস্থায়ীভাবে কাজ করে যেতে হচ্ছে। ৮-১০ বছর ধরে অমানুষিক পরিশ্রম করে গেলেও এখনও স্থায়ী নিয়োগের কোনো নিশ্চয়তা নেই।
শ্রমিকদের অভিযোগ, ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ অন্যান্য দপ্তরের মতো বিএডিসিতেও ২০১৭ সালের নিয়োগ নীতিমালা বাস্তবায়নের কথা থাকলেও তা এখনো কার্যকর হয়নি। উল্টো প্রতিষ্ঠানটি নিজস্বভাবে একটি 'ম্যানুয়াল' তৈরি করে সেটি বাস্তবায়নের চেষ্টা করছে, যা মন্ত্রণালয়ের অনুমোদনপ্রাপ্ত নয়।
তারা বলেন, “শ্রমিক বাঁচলে ভূমি বাঁচবে, ভূমি বাঁচলে দেশ বাঁচবে”—এই আদর্শকে ধারণ করেই আমরা কাজ করে যাচ্ছি। অথচ আমাদের শ্রমের সঠিক মূল্যায়ন না করে মৌসুমি পরিচয়ে বঞ্চিত রাখা হচ্ছে। আমরা স্থায়ী ও সম্মানজনক নিয়োগ চাই—এই দাবিই আজকের এই মানববন্ধনের মূল বার্তা।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments