নজরুল ইসলাম, তালা,সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা আইডিয়াল মহিলা কলেজে সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাচনে কলেজের দাতা সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় কলেজের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।পরবর্তীতে সংবর্ধনা শেষে কলেজের ২০২২ সালের পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান উপলষ্কে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজ অডিটোরিয়ামে গতকাল সকাল ১১টায় প্রভাষক হিরন্ময় মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের সভাপতি উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল। বক্তব্য প্রদান করেন কলেজের দাতা সদস্য ও জেলা পরিষদের সদস্য বিশিষ্ট সমাজ সেবক ইন্দ্রজীৎ দাশ বাপী, অধ্যক্ষ রাম প্রসাদ দাশ প্রমুখ।বক্তারা দেশের সকল পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা জানান।
তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মত মানুষ হয়ে দেশের সেবায় নিয়োজিত হবে ও নিজেকে ভালো রাখবে সেটাই কামনা করেছেন। পরবর্তীতে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক আরিফুল ইসলাম।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments