চট্টগ্রাম অফিস: হাটহাজারীতে এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করাকে কেন্দ্র করে সুন্নি ও কওমিপন্থীদের সংঘর্ষের ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসক।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক আদেশে এ জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
আদেশে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা এবং শান্তিশৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্যে হাটহাজারীর মীরেরহাট থেকে এগারো মাইল স্বস্টেশন পর্যন্ত এবং উপজেলা গেট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, হাটহাজারী রাস্তার উভয় পার্শ্বে এবং তৎসংলগ্ন এলাকায় শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে আগামীকাল (৭ সেপ্টম্বর) বিকাল ৩টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি, ১৯৮৮এর আওতায় এ আদেশ জারি করা হলো।
উল্লেখিত সময় এসব এলাকায় সব ধরনে সভা, সমাবেশ , বিক্ষোভ মিছিল,জণজমায়েত, বিস্ফোরণদ্রব্য, অগ্নেয়াস্ত্র ও সকল প্রকার দেশি অস্ত্র ইত্যাদি বহনসহ সংশ্লিষ্ট এলাকায় পাঁ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
জানাগেছে, জশনে জুলুসে যাওয়া গাড়িবহরের এক যুবক হাটহাজারী বড় মসজিদ লক্ষ্য করে আপত্তিকর অঙ্গভঙ্গি কর একটি ছবি পোস্ট করেন। ছবিটি ছড়িয়ে পড়লে শনিবার বিকেলে দারুল উলুম মঈনুণ ইসলাম হাটহাজারীর বড় মাদ্রাসার শিক্ষার্থী ও কওমিপন্থী লোকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানা। পরে ফটিকছড়ি থানার পুরিশ ওই যুবককে আটক করে।
সন্ধ্যার পর দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে ঢিল ছোড়াছিড়ির অভিযোগ করে। এক পর্যায় শিক্ষার্থী ও কওমিপন্থীরা হাটহাজারী বাসস্টান্ড এলাকায় কয়েকটি গাড়ি ভাংচুড় করে।
পরে মাদ্রাসা শিক্ষার্থী ও কওমিপন্থীরা মাদরাসার সামনে এবং সুন্নিপন্থীরা হাটহাজারী কাচরি সড়কে অবস্থান নেয়। উভয় পক্ষ সড়কে বিক্ষোভ করলে হাটহাজারী-খাগড়াছড়ি সড়কে যাচলাচল বন্ধ হয়ে যায়। এসময় উভয় পক্ষের ইটপাটকেল নিক্ষেপে বেশ কয়েকজন আহত হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments