প্রতাপ হোড়, সাতক্ষীরা প্রতিনিধি : ভারতে পাচারকালে সাতক্ষীরার বিনেরপোতা এলাকা থেকে অর্ধ কোটি টাকা মূল্যের ৪ পিচ স্বর্ণের বারসহ শামিমুল ইসলাম নামের এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। রবিবার দুপুরে সাতক্ষীরা-খুলনা মহসড়কের বিনেরপোতা নামক স্থান থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শামিমুল ইসলাম (৪০) কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের গ্যাড়াখালি গ্রামের সাজেদুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রেজা আহম্মেদের নেতৃত্বে বিজিবির একটি চৌকসদল সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনোরপোতা ব্রীজ সংলগ্ন এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সেখান থেকে একটি ডিসকভার মোটর সাইকলেসহ শামিমুল ইসলামকে আটক করা হয়। এরপর তার দেহ তল্লাশি চালিয়ে কোমরে বাধা কাপড়ের প্যাকেট থেকে চার পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়।
সাতÿীরাস্থ বিজিবি-৩৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রেজা আহম্মেদ আটক চোরাকারবারী শামিমুলের উদ্ধৃতি দিয়ে জানান, ওই স্বর্ণ সে বাহক হিসেবে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তে নিয়ে যাচ্ছিল। তিনি আরো জানান, জব্দকৃত স্বর্নের বারের ওজন ৫০৬ গ্রাম। যার আনুমানিক মূল্য ৪৩ লাখ ৫১ হাজার ৬০০ টাকা। এ সময় তার দুই লাখ টাকা মূল্যের ডিসকভার মোটর সাইকেলটি জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ন সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে এবং আটক চোরাকারবারীকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, এ ঘটনায় বিজিবির হাবিলদার দেলোয়ার হোসেন বাদি হয়ে শামিমুল ইসলামের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments