আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে হামাস বাহিনী নজিরবিহীন রকেট হামলা চালিয়েছে। শনিবার ভোরে হামাস যোদ্ধাদা ঝটিকা হামলা চালায়। আক্রমণে ইসরায়েলের একজন মেয়রসহ নিহত হয়েছে ১৪৫ জন এবং আহত হয়েছে ১১২০। এ তথ্য জানিয়েছে পার্সটুডে। হামাস সূত্রে বলা হয়েছে, তারা ইসরায়েলের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ২০ মিনিটে ৫ হাজার রকেট ছুঁড়েছে। হামাস নেতারা এই যুদ্ধের নাম দিয়েছেন ‘অপারেশন আল-আকসা স্টর্ম’। তবে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ বলেছে, রকেটের সংখ্যা ২ হাজার ২০০ এর বেশি হবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ গাজা উপত্যকায় হামাস অবস্থানের উপর হামলা শুরু করেছে। মেডিকেল সূত্রে বলা হয়েছে, তাতে ২০০ জন ফিলিস্তিনি নিহত এবং ১৬১০ জন আহত হয়েছেন। আইডিএফ তাদের যুদ্ধের নাম দিয়েছে ‘অপারেশন আয়রন শোর্ডস’।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments