নজরুল ইসলাম, তালা, সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় ইলেট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সরদার মশিয়ার রহমান।
শুক্রবার (১২ জানুয়ারী) বিকালে তালা প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সরদার মশিয়ার রহমান বলেন, ছাত্ররাজনীতির মাধ্যমে আমার রাজনীতিতে পদার্পণ। আমি দীর্ঘদিন তালা উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছি। এরপর ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করি। এসময় দলমত নির্বিশেষের ভোটে ব্যাপক ব্যবধানে জয়লাভ করি। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছি। আমি একজন সাংবাদিক বান্ধব মানুষ। আপনাদের সুখে দুঃখে আমি পাশে ছিলাম। এই কর্মজজ্ঞে আমি আপনাদের পরামর্শ, সমর্থন ও সহযোগীতা কামনা করি।
তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুল ইসলাম, সহ-সভাপতি এম এ ফয়সাল, যুগ্ম-সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপ্পী, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, তালা রিপোটার্স ক্লাবের অর্থ সম্পাদক কে এম শাহীনুর রহমান, তালা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ অর্জুন বিশ^াস, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, ক্রিড়া সম্পাদক রোকনুজ্জামান টিপু, সদস্য কাজী লিয়াকত হোসেন, তাপস সরকার, শেখ বিল্লাল হোসেন, সুমন রায় গনেষ, মুকুল হোসেন প্রমুখ।
এরআগে তিনি বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠান করে মুসুল্লিদের সহযোগীতা কামনা করেন এবং জুম্মার নামাজের পরে পিতা-মাতার কবর জিয়ারত করে নির্বাচনের মূল আনুষ্ঠানিকতা শরু করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments