ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন (বিআরজেএ)-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতি নির্বাচিত হন দৈনিক নয়া দিগন্তের মোজাম্মেল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান দেশ রূপান্তর-এর মাঈনুদ্দীন রুবেল।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোজাম্মেল হকের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিআরজেএ’র সিনিয়র ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মোশাররফ হোসেন বেলাল।
নবগঠিত কমিটির অন্যান্য নেতৃত্বে যারা রয়েছেন তারা হলেন সিনিয়র সহ-সভাপতি হান্নান খাদেম (নিউ এইজ), সহ-সভাপতি বাবুল সিকদার (চ্যানেল এস), যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক হৃদয় (ডেইলি স্টার), সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান নিটল (দৈনিক বায়ান্ন), অর্থ সম্পাদক মো: খোকন মিয়া (বৈশাখী টেলিভিশন), দফতর সম্পাদক মাজহারুল করিম অভি (ঢাকা পোস্ট), প্রচার সম্পাদক খন্দকার শফিকুল আলম (দৈনিক মানবকণ্ঠ), নির্বাহী সদস্য মো: রোকন উদ্দিন (দৈনিক সংগ্রাম) ও মো: লোকমান হোসেন (ফোকাস বাংলা) পদে নির্বাচিত করা হয়েছেন।
নতুন কমিটি মফস্বল সাংবাদিকতার উন্নয়ন ও সদস্যদের অধিকার রক্ষায় সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments