ডেস্ক রিপোর্ট: গবেষকদের ধারণা পৃথিবীতে আমাদের জানা বৃক্ষ প্রজাতির চেয়ে উল্লেখযোগ্য সংখ্যক প্রজাতি এখনো অজানা রয়েছে। এখনো ৯ হাজারের বেশী প্রজাতি আবিষ্কৃত হয়নি। সোমবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়।
গবেষণায় বলা হয়, “বিশ্বজুড়ে বন সংরক্ষণের প্রচেষ্টাকে অবহিত করা, আশাবাদী হওয়া এবং এ বিষয়টিতে অগ্রাধিকার দেয়ার জন্য গাছের প্রজাতির সংখ্যা জানা জরুরি।” মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব সায়েন্সের জার্নাল পিএনএএস এই প্রতিবেদন প্রকাশ করেছে, কয়েক ডজন বিজ্ঞানী এই গবেষণায় যুক্ত ছিলেন।
প্রায় ৬৪ হাজার ১০০ প্রজাতির গাছ ইতোমধ্যে শনাক্ত হয়েছে। কিন্তু গবেষণা অনুযায়ি আরো সম্পূর্ণ ডাটাবেজের উপর ভিত্তি এবং পূর্ববর্তী প্রচেষ্টার তুলনায় আরো উন্নত পরিসংখ্যানগত পদ্ধতি ব্যবহার করে দেখা যায় গাছের প্রজাতির মোট সংখ্যা প্রায় ৭৩ হাজার ৩০০ যা পূর্বের চেয়ে ১৪ শতাংশ বেশি। অর্থাৎ ৯ হাজার প্রজাতি এখনও আবিষ্কৃত হয়নি।
গবেষণায় বলা হয়, গাছের সমস্ত প্রজাতির ‘প্রায়’ ৪৩ শতাংশ দক্ষিণ আমেরিকাতে পাওয়া যায়, এর পরে ইউরেশিয়ায় ২২ শতাংশ, আফ্রিকায় ১৬ শতাংশ, উত্তর আমেরিকায় ১৫ শতাংশ এবং ওশেনিয়ায় ১১ শতাংশ।
গবেষকদের হিসাবে শনাক্ত হওয়া প্রজাতির অর্ধেক থেকে দুই তৃতীয়াংশ পাঁচটি মহাদেশের ক্রান্তীয় বা উপ-ক্রান্তীয় রেইনফরেস্টগুলিতে পাওয়া যায়।-বাসস
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments