স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) বিল্ডিংয়ের পেছনের জায়গায় সংগঠনের নতুন ৫তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এই ভবনের কাজ সম্পন্ন হবে। ইতোমধ্যে ২০ লাখ টাকা অনুমোদন দেয়া হয়েছে।
এছাড়া ডিআরইউ ভবনের চতুর্থ তলায় সংগঠনের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর, ২০২৪) ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিনের নেতৃত্বে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কার্যালয় উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডিআরইউ কার্যনির্বাহী কমিটির শফিকুল ইসলাম শামীম, যুগ্ম সম্পাদক মো: মিজানুর রহমান (মিজান রহমান), অর্থ সম্পাদক মো: জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক রফিক রাফি, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. রাশিম (রাশিম মোল্লা), কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য রফিক মৃধা, দেলোয়ার হোসেন মহিন ও মো: শরীফুল ইসলাম।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments