ডেস্ক রিপোর্ট: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের বোম্ব ডিসপোজাল ইউনিট রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ছয়টি ককটেল উদ্ধার করে সফলভাবে নিষ্ক্রিয় করেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
সিটিটিসি সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর আনুমানিক ১২:৩৫ টায় সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর দারুস সালাম থানাধীন এলাকার একটি বাসা থেকে ৬টি ককটেল উদ্ধার করে। পরবর্তীতে জননিরাপত্তার কথা বিবেচনা করে দুপুর আনুমানিক ০২:২৫ ঘটিকায় দারুস সালাম থানাধীন গোলার টেক মাঠে সফলভাবে ০৬টি ককটেল নিরাপদে নিষ্ক্রিয় করে।
নিষ্ক্রিয় শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আলামতসমূহ দারুস সালাম থানায় বুঝিয়ে দেওয়া হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments