পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে তরুণদের নেতৃত্বে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষে এবং আগামীর বাংলাদেশে ন্যায়বিচার, অধিকার এবং সংস্কারের জন্য ভবিষ্যতে যুবসমাজের করণীয় শীর্ষক দিনব্যাপী ব্যতিক্রমধর্মী এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে সামাজিক সংগঠন ধ্রুবতারা এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি জেলার পাঁচ উপজেলার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ৩ শতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এই অনুষ্ঠানের শুরুতে সকাল ৯টায় রেজিস্ট্রেশনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে সম্মিলিত কন্ঠ জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে তরুণদের মধ্যে সামাজিক সচেতনতা, দ্বায়িত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে ৫টি গুরুত্বপূর্ণ সেশনের আয়োজন করা হয়। প্রতিটি সেশনেই উঠে আসে তরুণদের নেতৃত্বে পরিবর্তনের বাস্তবসম্মত ভাবনা, উদ্যোগ, আগামীর করণীয়।
তরুণদের নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের ভাবনা ও যুবসমাজের সৃজনশীলতা বিকাশে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।
এসময় তরুণদের নানা প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার মূখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের পঞ্চগড় জেলা শাখার সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিন, গণ অধিকার পরিষদের পঞ্চগড়ের প্রতিনিধি মাহফুজুর রহমান, জাতীয় নাগরিক পার্টি এনসিপির বোদা উপজেলার আহ্বায়ক শিশির আসাদ সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments