ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মনতলা-সিতারামপুর ঘাটে ফেরি চলাচলের জন্য সম্প্রতি খনন কাজ চলছে। এরই প্রেক্ষিতে দুই পারে ফেরিঘাট নির্মাণের জন্য বাঁশ দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে। এই নিয়ে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, জেলা সদরে যাতায়াতের জন্য স্থানীয় এমপি এবাদুল করিম বুলবুলের আন্তরিক প্রচেষ্টায় মনতলা-সিতারামপুর ফেরি স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু বাঁশ দিয়ে রাস্তা নির্মাণের ফলে অল্প কিছুদিনের মধ্যেই ফেরি চলাচল ব্যাহত হবে বলে তারা আশঙ্কা করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক জানান, তদন্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
এদিকে বিআইডব্লিউটিএর সহকারী প্রকৌশলী রবিউল আলম জানান, নদীর পাড়ে আরসিসি ঢালাই করা যায় না, অথবা করাও সম্ভব না। সারাদেশে বিআইডব্লিটিএর যত ফেরিঘাট নির্মাণ করে নদীর পাড়ে তা বালি দিয়ে ডেস দিয়ে এভাবে কাজ করা হয়। মূলত নরম মাটিতে বাঁশগুলো ব্যবহার করলে অতিরিক্ত লোড নিতে পারে। অর্থাৎ রডের মত কাজ করে। এভাবেই সারাদেশে নদীর পাড়ের ফেরিঘাট এর কাজগুলো সম্পন্ন করা হয়।
এ ব্যাপারে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক বলেন, তদন্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments