ডেস্ক রিপোর্ট : ব্যাংকাসুরেন্স প্রশিক্ষণে ব্র্যাক ব্যাংকের ৮২ জন কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট প্রদান করেছে বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি (বিআইএ)।
অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত ব্যাংকাসুরেন্স প্রশিক্ষণের ৭ম ব্যাচের কর্মকর্তারা ব্যাংকাসুরেন্স বিষয়ে নিবিড় প্রশিক্ষণ লাভ করেন।
ব্রাঞ্চ নেটওয়ার্কের সুবিধা কাজে লাগিয়ে গ্রাহকদের উন্নত ইনস্যুরেন্স সেবা দেওয়ার লক্ষ্যে কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এই সার্টিফিকেশনের মধ্য দিয়ে ব্র্যাক ব্যাংকের ব্যাংকাসুরেন্স-সার্টিফাইড কর্মকর্তার সংখ্যা দাঁড়িয়েছে ৬০০-তে। এর ফলে ব্যাংকটি গ্রাহকদের বিভিন্ন বিষয়ে বিস্তৃত বিমা সেবা দিতে আরও এক ধাপ এগিয়ে গেলো।
১৫ জানুয়ারি ২০২৫ ঢাকায় একাডেমি ভবনে আয়োজিত অনুষ্ঠানে কর্মকর্তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেটলাইফ বাংলাদেশের সিইও মুহাম্মদ আলা উদ্দিন আহমদ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর এম জালালুল আজিম এবং ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব। প্রশিক্ষণ কোর্সের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন বিআইএ-এর চিফ ফ্যাকাল্টি মেম্বার এস.এম. ইব্রাহিম হোসেন এসিআইআই।
একটি জনবান্ধব ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক গ্রাহকদের আরও উন্নত ও কার্যকর সেবা দিতে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যে উল্লেখযোগ্যভাবে বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments