স্টাফ রিপোর্টার: তরুণদের অন্যতম পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি আবারও নতুন চমক দিতে যাচ্ছে। কোম্পানিটি দারুণ সাড়া জাগানো রিয়েলমি ‘সি৭৫’ লাইন-আপের আরো অত্যাধুনিক একটি ডিভাইস গ্রাহকদের উপহার দিতে যাচ্ছে, এটির নাম রিয়েলমি ‘সি৭৫এক্স। আগামী ১৭ এপ্রিল বাংলাদেশের বাজারে নতুন এই স্মার্টফোনটি আনতে যাচ্ছে রিয়েলমি। রিয়েলমি’র ‘সি৭৫’ এর মতো, নতুন ‘সি৭৫এক্স’-এও থাকবে ‘আইপি৬৯-রেটেড’ শক রেজিস্ট্যান্স প্রযুক্তি। এটিতে ওয়াটার রেজিস্ট্যান্স প্রযুক্তি থাকায় এটি পানির নিচে দৃশ্য ধারণ করতে পারে।
এই ফিচারটি পাওয়া যাবে আরো সাশ্রয়ী মূল্যে। যার অর্থ দাঁড়ায় সাধারণ ভোক্তাদের জন্য ফ্ল্যাগশিপ ডিভাইসের ফিচার সহজলভ্য করছে রিয়েলমি। তাই আরো বেশি ব্যবহারকারী পাবেন ধুলো, পানি ও দুর্ঘটনাজনিত পড়ে যাওয়ার মতো পরিস্থিতি থেকে ফ্ল্যাগশিপ গ্রেডের সুরক্ষা। এর সঙ্গে ডিভাইসে থাকছে আন্ডারওয়াটার ফটোগ্রাফির সক্ষমতাও।
বাজারে আসার অপেক্ষায় থাকা নতুন এই স্মার্টফোনে থাকবে শক্তিশালী ৫৬০০এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ফলে ব্যবহারকারীরা দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহার করতে পারবেন চার্জ ফুরিয়ে যাবার দুচিন্তা ছাড়াই। আর ব্যাটারির চার্জ কমে এলেও ভাবনার কিছু নেই, কারণ ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি খুব দ্রুতই; ছোট্ট একটি কফি ব্রেকে মাত্র ৩০ মিনিটে ডিভাইসটিকে রিচার্জ করে দিতে সক্ষম। তারপর ব্যবহারকারীরা আবার মগ্ন হতে পারবেন বিনোদনে কিংবা ‘প্রোডাক্টিভ’ কোনো কাজে।
এছাড়া- রিয়েলমি ‘সি৭৫এক্স’-এ প্রিমিয়াম ডিজাইন ও নান্দনিক ছোঁয়ার পাশাপাশি আরো থাকছে নতুন বেশ কিছু ফিচার, যা ডিভাইসটিকে গ্রাহকদের সার্বক্ষণিক সঙ্গীতে পরিণত করবে।
সবমিলিয়ে ফোনটির প্রিমিয়াম লুক ও মুঠোবন্দি করার মতো স্বাচ্ছন্দ্যতা নিয়ে ডিভাইসটি একসঙ্গে দিচ্ছে সৌন্দর্য ও ব্যবহার উপযোগিতার নিখুঁত মিশেল। স্মার্টফোনটির কার্যকরী ম্যাটারিয়াল ও বৈচিত্র্যময় টেক্সচার ঠিক যেন বেছে নেওয়া হয়েছে সুনিপুণ কোনো ডিজাইনারের ক্যানভাস থেকে; যা কিনা বেশ অনিন্দ্য দেখায়, আর হাতে নিলেই ফোনটি প্রকৃতির সঙ্গে মেলবন্ধনের মতো করেই দারুণভাবে মানিয়ে যায়। সুতরাং নিশ্চিতভাবে এটি অন্য ব্র্যান্ডগুলোর মতো গড়পড়তা মানের সাধারণ কোনো স্মার্টফোন নয়।
‘সি৭৫এক্স’ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চোখ রাখুন রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments