স্টাফ রিপোর্টার :সাত ঘন্টা চেষ্টায় ঢাকা হযরত শা্হজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণের পর ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রাত ৯টা ৬ মিনিটে দুবাই থেকে আসা একটি ফ্লাইট রানওয়ে অবতরণের মাধ্যমে ফ্লাইট চালাচল শুরু হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগীব এতথ্য নিশ্চিত করেছেন।
এরআগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় রাত ৯টা থেকে ফ্লাইট চলাচলের কথা জানিয়েছিল। অগ্নিকান্ডের ঘটনা তদন্তে বিমান এয়ারলাইন্স ছয় সদস্যের কমিটি গঠন করেন।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেবিচক, বিজিবি, ফায়ার সার্ভিস, বিমান বাহিনী ও নৌবাহিনীর ৩৮ ইউনিটর আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
হযরত শাহজালাল বিমান বন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদিল হাসান জানান, কার্গো সেকশনের পাশে একটি অংশে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ওই সেকশনে আমদানী করা মজুদ পণ্য রাখা আছে।
আগুনের ঘটনায় বিমান বন্দরে সকল ধরনের বিমান ওঠানামা বন্ধ হয়ে যায়। এবং রানওয়েতে অবস্থিত বিমানগুলো নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
ঢাকামুখী কয়েকটি বিমান চট্টগ্রাম, সিলেট বিমান বন্দরে অবতরণ করেছে। চীনসহ বিভিন্ন দেশে থেকে আগত কয়েকটি বিমান ফেরত গেছেন।
এঘটনায় ১৫ আনসার সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে সামরিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments