ডেস্ক রিপোর্ট: ফিফা ২০২২ সালের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ফুটবল সেরা তারকা আর্জেন্টাইনার লিওনেল মেসি। সোমবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে জমকালো আয়োজনে ‘ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড’ এবারের বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
এবার ফিফা বর্ষসেরায় বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার জয়জয়কার। বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন লিওনেল স্কালোনি। বর্ষসেরা গোলরক্ষক আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন স্পেন ও বার্সেলোনা তারকা অ্যালেক্সিয়া পুতেল্লাস।
ফিফার এবারের অনুষ্ঠান শুরুতে প্রয়াত ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে স্মরণ করেন।
১২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ভোটের শেষে ১০ ফেব্রুয়ারি প্রতিটি ক্যাটাগরিতে সেরা তিনের নাম জানায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ফিফার সদস্য দেশগুলোর কোচ, অধিনায়ক, নির্বাচিত গণমাধ্যম প্রতিনিধিদের ভোটে নির্বাচিত হন বর্ষসেরা।
বেনজেমা ও এমবাপেকে হারিয়ে আবারও বর্ষসেরা হয়েছেন বিশ্বজয়ী লিওনেল মেসি। থিবো কোর্তোয়া ও ইয়াসিন বুনোকে টপকে সেরা গোলকিপার মেসির জাতীয় দল সতীর্থ এমিলিয়ানো মার্টিনেজ। বর্ষসেরা কোচ হয়েছেন বিশ্বজয়ী লিওনেল স্কালোনি।
বর্ষসেরা যারা হয়েছেন:
ছেলেদের :বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি (আর্জেন্টিনা ও পিএসজি), বর্ষসেরা গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলা), বর্ষসেরা কোচ: লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা)
মেয়েদের: বর্ষসেরা ফুটবলার অ্যালেক্সিয়া পুতেল্লাস (স্পেন ও বার্সেলোনা), বর্ষসেরা গোলকিপার: ম্যারি এরাপস (ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেড), বর্ষসেরা কোচ: সারিনা ওয়েঘম্যান (ইংল্যান্ড জাতীয় দল)
বর্ষসেরা গোল/পুসকাস অ্যাওয়ার্ড: মার্চিন ওলেস্কি (পোল্যান্ড)
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments