স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, সরকার সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। জনগণের আন্দোলন দমানো জন্য কথায় কথায় গুলি করা হচ্ছে। গুম করা হচ্ছে। লাশের হদিস পাওয়া যায় না। আজকে খুন-গুম হওয়া পরিবারের আর্তনাদ স্বৈরশাসকের কানে না পৌছালেও সৃষ্টিকর্তার সব দেখছেন। এই খুন-গুম হওয়া পরিবারের অভিশাপেই এই সরকার ধ্বংস হয়ে যাবে।
শনিবার রাতে বিএনপির নয়াপল্টনস্থ ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির গুমের শিকার সূত্রাপুর ও বংশাল থানার ৭টি পরিবারের স্বজনরা সাক্ষাৎ করতে আসলে তিনি এসব কথা বলেন। গুম হওয়া সূত্রাপুর থানা ছাত্রদল সভাপতি সেলিম রেজা পিন্টু, সাংগঠনিক সম্পাদক সম্রাট মোল্লা, ৪৩ ওয়ার্ড বিএনপির সভাপতি খালেদ হাসান সোহেল, বংশাল থানা ছাত্রদলের সহ-সভাপতি সোহেল ওরফে চাচা সোহেল, ৩৫ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো.জহির, ৩৫ নং ওয়ার্ড (বংশাল) ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ হোসেন, একই ওয়ার্ডের ছাত্রদল নেতা মো. চঞ্চলের পরিবারের সদস্যরা বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের কার্যালয়ে আসেন।
সালাম বলেন, কোনো স্বৈরশাসক স্বেচ্ছায় ক্ষমতা ছাড়ে না। তাদের পরিনতি হয় ভয়াবহ। এই ফ্যাসিস্ট সরকারের পতন হবে। এবং সকল গুম-খুনের বিচার এই বাংলার মাটিতেই হবে।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, যুবদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহনগর বিএনপি নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments