বকশীগঞ্জ প্রতিনিধি: বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হকের দায়ের করা মামলা হয়রানিমূলক উল্লেখ করে প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
একই সঙ্গে হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন তারা। গতকাল মঙ্গলবার বাসস্ট্যান্ড মোড়ে সর্বস্তরের জনগণ ও ছাত্র সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সরকার রাসেল। পরে বকশীগঞ্জ-জামালপুর সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। বক্তারা জানান, মামলার পর গোটা গ্রাম পুরুষশূন্য হয়ে গেছে।
জানা গেছে, গত ২৮ অক্টোবর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় চরকাউরিয়া সীমার পাড়ের রিকশাচালক জুয়েল মিয়া ওরফে রজব আলী মারা যান। স্বজনদের অভিযোগ, চিকিৎসকের অবহেলায় তাঁর মৃত্যু হয়েছে। এ নিয়ে স্বজনদের সঙ্গে আবাসিক চিকিৎসা কর্মকর্তা আসমা লাবণীর বাগ্বিতণ্ডা হয়।
এক পর্যায়ে রজব আলীর স্বজনরা আসমাকে লাঞ্ছিত করে।
পরে ২৯ অক্টোবর আটজনের নাম উল্লেখ এবং ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বকশীগঞ্জ থানায় মামলা করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক। ঘটনার ছবি ও ভিডিও ধারণ করায় রফিকুল ইসলাম, এ কে এম নূর আলম নয়ন ও মারুফ নামে তিন সাংবাদিককেও আসামি করা হয়েছে।
পুলিশ ইতোমধ্যে তিন আসামিকে গ্রেপ্তার করেছে। ঘটনার পর থেকে অভিযান চলছে চরকাউরিয়া সীমার পাড় গ্রামে। এতে ভয়ে গ্রাম পুরুষশূন্য হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। তাদের ভাষ্য, অনেক নারীও পলাতক রয়েছেন। অনেকের বাড়ি তালাবদ্ধ। এ পরিস্থিতিতে মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে সোমবার মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, আট আসামির মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন জামিনে আছেন। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলমান। তবে নির্দোষ কেউ হয়রানির শিকার হবে না। পুলিশ সতর্ক আছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments