দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে পলাশ (২২) নামে এক গরুর রাখালের মৃত্যু হয়েছে। সে গরুর লেজ ধরে সাতরিয়ে পদ্মা নদী পার হওয়ার সময় পানিতে ডুবে যায়। পরে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের চাকলারচরের নীচে পদ্মা নদীতে ডুবে পলাশের মৃত্যু হয়। সে একই ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামের ইদ্রিস আলী সর্দারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, পলাশ সহ ৩ জন বাথানের গরু নিয়ে মাঠে যায়। পরে তারা গরুর লেজ ধরে সাঁতরিয়ে পদ্মা নদী পার হচ্ছিল। এসময় দুইজন ডাঙ্গায় উঠলেও পলাশের হাত থেকে গরুর লেজ ছুটে গেলে পদ্মার নদীর প্রবল ¯্রােতে সে তলিয়ে যায়। ঘটনার প্রায় ৩ ঘন্টা পর দুপুর ২টার দিকে পলাশের মৃতদেহ উদ্ধার করে এলাকার লোকজন।
মরিচা ইউনিয়নর চেয়ারম্যান জাহিদুল ইসলাম জানান, তার ইউনিয়নের ভুরকা এলাকার ইদ্রিস সর্দারের ছেলে পলাশ পদ্মা নদীতে ডুবে মারা গেছে। গরুর লেজ ধরে সাঁতরিয়ে নদী পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments