সিলেট অফিস: অভিনব পদ্ধতিতে তেলবাহী লরিতে করে ভারতীয় চোরাইপণ্য পাচারকালে হবিগঞ্জে বিজিবি'র অভিযানে প্রায় সোয়া এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা, ফেসওয়াস, ত্বক ফর্সাকারী সানরাইজ স্কীন ক্রীম, ক্লোপ-জি ক্রীম জব্দ করা হয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজিলুর রহমান এতথ্য জানিয়েছেন।
তিনি জানান, মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সুনামগঞ্জ থেকে একটি তেলবাহী লরিতে করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এ প্রেক্ষিতে হবিগঞ্জ ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিকদল ঢাকা-সিলেট মহাসড়কে কৌশলে অবস্থান গ্রহণ করে। দুপুরের দিকে বিজিবি সদস্যরা একটি সন্দেহজনক তেলের লরিকে থামার সংকেত দিলে বিজিবির উপস্থিতি টের পেয়ে লরিটির চালক লরি থামিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা লরিটি জব্দ করে লরিটির ট্যাংকির ঢাকনা খুলে ভেতরে তল্লাশি চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস (ফেসওয়াস, সানরাইজ স্কীন ক্রীম, ক্লোপ-জি ক্রীম) এবং ভারতীয় জিরাসহ বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করে। জব্দকৃত মালামালের সিজারমূল্য সোয়া ০১ কোটি টাকারও বেশি।
এ ব্যাপারে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান, চোরাকারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে এই নতুন কৌশল অবলম্বন করে তেলের ট্যাংকারের ভেতরে অভিনব কায়দায় মালামাল ভরে সেগুলো দেশের বিভিন্ন স্থানে পাচারের চেষ্টা করছিল। তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচাররোধে সবসময়ই 'জিরো টলারেন্স নীতি' অবলম্বন করে আসছে। চোরাচালানকারীরা যত অভিনব কৌশলই অবলম্বন করুক না কেন, বিজিবি তাদের বিরুদ্ধে সবসময়ই কঠোর অবস্থানে থেকে চোরচালান প্রতিরোধ করবে। চোরাচালান প্রতিরোধে এই ধরনের অভিযান বিজিবি নিয়মিত পরিচালনা করছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জব্দকৃত চোরাচালানী মালামালসমূহ যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments