কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়ায় আনসার ভিডিপি সদস্যদের মাঝে বনজ, ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০জুন) বেলা ১২টার দিকে উপজেলা আনসার ভিডিপি অফিসের সামনে ওই গাছের চারা বিতরণ করা হয়। গাছের চারা বিতরণ কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হালিমা খাতুন। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক মোমেনা খাতুন, বিভিন্ন ওয়ার্ড দলনেতা খায়রুল ইসলাম, তৌফিক ইসলাম, ইউনিয়ন দলনেত্রী আছিয়া খাতুন, খালেদা আক্তার, নার্গিস, ওয়ার্ড দলনেত্রী পারুল, হাবিবুর, আ: কমান্ডার, নাহিদা, সুমাইয়া, আনসার কমান্ডার আবুবক্কর, ইশারুলসহ আরো অনেকে। এছাড়াও পৗরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নের সকল দলনেতা-দলনেত্রী ও আনসার ভিডিপি কমান্ডার এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এবিষয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হালিমা খাতুন বলেন, জাতীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ উপলক্ষে মাহাপরিচালকের সম্মতিক্রমে সারাদেশে ২০২০০টি ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষ রোপনের উদ্যোগ গ্রহন করা হয়। এরই অংশ হিসেবে কলারোয়া উপলজেলায় উক্ত চারা বিতরণ করা হয়। তিনি আরো বলেন-উপজেলা আনসার ভিডিপি অফিসের সামনে বৃক্ষ রোপন করে জাতীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ এর শুভ সুচনা করা হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments