গোপালগঞ্জ প্রতিনিধি: “সকল দেশ দেখা শেষ, এবার হবে জামায়াত ইসলামীর বাংলাদেশ। তন্ত্রমন্ত্র দফা শেষ, এবার হবে আল কুরআনের বাংলাদেশ”। এই স্লোগানকে সামনে রেখে স্বাধীনতা পরবর্তী প্রকশ্যে গোপালগঞ্জে সভা সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ শাখা। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন।
বিকেল ৫টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার মডেল মসজিদ চত্বর থেকে অর্ধশতাধিক মোটরসাইকেলে চড়ে শতাধিক নেতা-কর্মী জাতীয় পতাকা হাতে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঘোনাপাড়ায় গিয়ে শেষ করে।
এর আগে স্থানীয় কোট মসজিদ এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে তারা তাদের এই শোভাযাত্রাকে আগামী নির্বাচনী প্রচারণা উল্লেখ করে সেখানে গোপালগঞ্জ-০১ আসনে সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ ও গোপালগঞ্জ-০২ আসনে অ্যাড. আজমল হোসাইন সরদারকে সম্ভাব্য এমপি প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা ও তাদের পরিচয় করিয়ে দেয়া হয়।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারি আল মাসুদ খান বলেন, গোপালগঞ্জ সহ দেশের ঘরে ঘরে কুরআনের দাওয়াত দেয়ার জন্য আল্লাহর কুরআনকে সংসদে বসানোর জন্য এই নির্বাচনী জিহাদে জামায়াত ইসলাম শরিক হয়েছে। এ পথসভায় বক্তব্য রাখেন জেলা শাখার আমীর অধ্যাপক রেজাউল করিম ও গোপালগঞ্জ-০২ আসনে নির্বাচনে জন্য মনোনীত প্রার্থী অ্যাড. আজমল হোসাইন সরদার।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments