ডেস্ক রিপোর্ট: রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুটরেশনালাইজেশনের অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে রাজধানীর কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত চালু হলো নগর পরিবহনের সবুজ রঙের বাস। ঘাটারচর থেকে মোহাম্মদপুর - মতিঝিল হয়ে কাঁচপুর পর্যন্ত এ বাস চলাচল করবে। রোববার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকা নগর পরিবহনের এ বাস রুট পাইলটিং এর উদ্বোধন করেন।
তিনি দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে উদ্বোধন ঘোষণা করেন।
মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেরমেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।
উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারলে আমাদের যে উন্নয়ন, তার সুফল জনগণ পাবে না। শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিবহন মালিক ও শ্রমিকদের সহযোগিতার আহ্বান জানান তিনি।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments