ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা বাজারের মুদিপট্টি সড়কের বিশিষ্ট মুদি ব্যবসায়ী আবু বক্কার শেখ (৯০) গত শুক্রবার দিবাগত রাত্র ৭ টায় বার্ধক্যজনিত কারণে দক্ষিণদিহি গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না……….রাজেউন)। শনিবার সকাল ১০ টায় দক্ষিণডিহি গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু, সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মনির হাসান টিটো, সহ-সাধারণ সম্পাদক শাহীদ মোড়ল, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম মিঠু, সহ-সাংগঠনিক সম্পাদক তারেক হাসান নাইস, ক্রীড়া সম্পাদক খন্দকার রকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ আবুল খায়ের, কোষাধ্যক্ষ কবির জমাদ্দার, সদস্য মোঃ আল আমিন শেখ, আনিসুল ইসলাম মিন্টু, মোল্যা ইলিয়াজ হোসেন, জুলহাস আহম্মেদ (জুলু), আঃ সাত্তার রানা জমাদ্দার, মোশাররফ হোসেন বিপ্লব প্রমুখ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments