মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীতে বিশ্বকাপ খেলা দেখার সময় দুর্বৃত্তদের হামলায় বাড়ীঘর ভাংচুরসহ দুই সন্তান আহত হয়েছেন বলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) রাজপাড়া থানায় অভিযোগ করেছেন মা লাবনী বেগম। লাবনী বেগম নতুন বিলসিমলা (বন্ধগেট) এলাকার মো আবদুল কুদ্দুসের স্ত্রী। শুক্রবার দিবাগত রাত ১২টার সময় এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় একই এলাকার মোঃ মাসেমের ছেলে মিলন (৩৫), মোঃ আকতারের ছেলে মোঃ হানিফ (২৮), মোঃ মোস্তফার ছেলে মোঃ মুন (৩২) এবং মোঃ লালের ছেলে রাহিম (২০)সহ অজ্ঞাত আরো ২০ জনকে আসামী করে নগরীর রাজপাড়া থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয়সূত্রে জানা যায়, লাবনীর ছোট ছেলে এহসান রায়হান (২০) ও তার বড় ছেলে হোসাইন রিফাত (২২) বাসার বাহিরে খেলা দেখতে যায়। পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মোঃ মাসেমের ছেলে মিলন এহসান রায়হানকে ধাক্কা মারে। এ ঘটনাকে কন্দ্রে করে তর্ক বিতর্ক শুরু হলে এহসান রায়হান ও হোসাইন রিফাতকে ২০/২২ জন মিলে দলবেধে হামলা করে। এ সময় তারা প্রাণ বাঁচাতে দৌড়ে তাদের বাড়ীর ভেতরে চলে আসলে হামলা কারীরা চাকু, রামদা,হাসুয়া,লোহার পাইপসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে বাড়ীর জানালা ও গেট ভাঙচুর শুরু করে। পরে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান বলেন, ঘটনার সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ অভিযোগ নিয়ে আসামীদের ধরতে অভিযান শুরু করেছে। দ্রুত সময়ে অভিযুক্তদের আটক করতে সক্ষম হবো বলে জানান তিনি।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments