স্টাফ রিপোর্টার: ইশারাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতে হাইকোর্ট, মৎস্য ভবন, কাকরাইল এবং যমুনার সামনে অবস্থান নিয়েছে ঢাকাবাসী।
পুর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সকাল ১০ টার মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত না আসায় নতুন এই কর্মসুচি পালন করছেন তারা।
ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা এই কর্মসুচিতে অংশ নিয়েছে।
এদিকে, ঢাকাবাসীর এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মচারী সমিতি। নগর ভবনের সামনে কর্ম বিরতি পালন করছেন তারা।একই সাথে পরিচ্ছন্নতা কার্যক্রম, ময়লা পরিবহন কার্যক্রম, নাগরিক বিদ্যুৎ সরবরাহ বন্ধসহ সকল ধরনের নাগরিক সেবা বন্ধ কর্মসুচি পালন করছেন তারা।
আল্টিমেটামের পর সকাল থেকেই ঢাকাবাসীর নতুন এই কর্মসূচির ফলে কার্যত ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগ, কাকরাইল, হাইকোর্ট এলাকা, শাহবাগ এলাকা, যমুনাসহ ঢাকা অচল হয়ে পড়েছে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments