প্রতাপ হোড়, সাতক্ষীরা প্রতিনিধি: নাশকতার মামলায় সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও বল্লী মুজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক একেএম আজাহারুজ্জামান মুকুলকে(৫০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল পৌঁনে ১১টার দিকে নিজ কর্মস্থলের প্রধান ফটক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত একেএম আজাহারুজ্জামান মুকুল সাতক্ষীরা সদরের হাজীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তার বিরুদ্ধে নাশকতাসহ প্রায় ১২টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আজাহারুজ্জামান মুকুলের ছেলে তৌফিকুজ্জামান প্রান্ত জানান, তার বাবা প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে তার কর্মস্থল বল্লী মুজিবুর রহমান বিদ্যালয়ে যান। সকাল পৌঁনে ১১টার দিকে তিনি বিদ্যালয়ের মূল ফটকের বাইরে এলে পুলিশ পরিচয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক মোঃ তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, বৃহষ্পতিবার সকাল ১১টার দিকে আখড়াখোলা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা এবং সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments