কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযোদ্ধের সংগঠক, জাতীয় চার নেতার স্মরণে পটুয়াখালীর কলাপাড়ায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ বুধবার সকাল সাড়ে ১০ টায় দলীয় কার্যলয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান সভপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিবুর রহমান মহিব এমপি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ ড.শহিদ ইসলাম বিশ্বাস, সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম প্রমূখ। এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে জাতীয় চার নেতার আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে সকালে সূর্যদয়ের সঙ্গে সঙ্গে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করেন।
এদিকে মহিপুর, কুয়াকাটায় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনে নেতা কর্মীরা যথাযোগ্য মর্যাদায় সাথে এ দিবসটি পালন করেছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments