উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর সন্ধ্যা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ ধরার দায়ে এক জেলেকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন।
গত ২৪ ঘন্টা অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়। এ সময় আরো ২০ কেজি ইলিশ মাছ জব্দ করে ইয়াতিম খানা ও মাদ্রাসায় দান করা হয়।
১৭ অক্টোবর বৃহস্পতিবার ভোর ছয় টায় শিকারপুর সন্ধ্যা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের অপরাধে পূর্ব মন্ডপাশা গ্রামের আবু আল শরীফের পুত্র মোঃ মনিরুজ্জাম মনির কে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন । এ বিষযে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার জানান শিকারপুর মক্কা ব্রিকস ফিল্ড সংলগ্ন সন্ধ্যা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরতে নদীতে নামলে হাতেনাতে আটক করা হয়। তিনি আরো জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছিল, তিনি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ ধরার দায়ে মৎস্য জীবি মোঃ মনিরুজ্জামান মনিরকে কে ২০ দিনের কারাদন্ড প্রদান করেন। একই সাথে ১৫ হাজার মিটার জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয়। জব্দকৃত ইলিশ মাছ বিভিন্ন ইয়াতিম খানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। উজিতপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, সাজা প্রাপ্তকে জেল হাজতে প্রেরণ করা হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments