রাজশাহী ব্যুরো: রাজশাহীর সাংবাদিকদের মধ্যে পরিচিত মুখ, “সংবাদ ২৪ঘন্টা” ডট কম অনলাইন পত্রিকার স্টাফ রিপোর্টার তন্ময় দেবনাথ সংবাদ সংগ্রহকালে সোনাদীঘির মোড়ে হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর স্থানীয় জনগণ হামলাকারীকে আটক করে বোয়ালিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।আটক ব্যক্তির নাম বাবলা।
সাংবাদিকদের ওপর হামলা,মামলা, গুম,খুন ও নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনার প্রেক্ষাপটে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। তারা এক যৌথ বিবৃতিতে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতি জোরালো আহ্বান জানান।
বিবৃতিতে তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে স্বাধীন সংবাদ পরিবেশন ব্যাহত হবে, যা গণতন্ত্রের জন্য বড় হুমকি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments