ডেস্ক রিপোর্ট: মোবাইল ও অনলাইন ব্যাংকিংয়ে লেনদেনের সীমা বাড়ানো হয়েছে। আগের চেয়ে এখন গ্রাহকরা মোবাইল ও অনলাইন ব্যাংকিংয়ে বেশি অর্থ জমা দিতে পারবেন, তুলতেও পারবেন। একইসঙ্গে আগের চেয়ে বেশি অর্থ এক হিসাব থেকে অন্য হিসাবে স্থানান্তরও করতে পারবেন। অর্থনীতিতে এ খাতের ভূমিকা আরও বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ও মোবাইল ব্যাংকিং সেবার অপারেটরগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
নতুন নির্দেশনার ফলে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ, রকেট, নগদ, ইউক্যাশ ইত্যাদির মাধ্যমে গ্রাহকরা দিনে এজেন্ট থেকে ৩০ হাজার টাকা ও ব্যাংক হিসাব বা কার্ড থেকে ৫০ হাজার টাকা জমা করতে পারবেন। এর আগে কার্ড থেকে দিনে ৩০ হাজার টাকার বেশি জমা করা যেত না।
মোবাইল আর্থিক সেবার গ্রাহক একে অপরকে দিনে ২৫ হাজার টাকা এবং মাসে ২ লাখ টাকা পাঠাতে পারবেন। এর আগে মোবাইল ব্যাংকিং সেবার একজন গ্রাহক অন্য গ্রাহককে মাসে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা পাঠাতে পারতেন।
মোবাইল ব্যাংকিং সেবার এজেন্ট পয়েন্টের মাধ্যমে দৈনিক ৩০ হাজার টাকা এবং মাসে ২ লাখ টাকা জমা করতে পারবেন। ব্যাংকের হিসাব বা কার্ড থেকে দিনে ৫০ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ ৩ লাখ টাকা জমা করতে পারবেন। একইভাবে গ্রাহক দিনে ২৫ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ দেড় লাখ টাকা উত্তোলন করতে পারবেন। এক্ষেত্রে হিসাবের স্থিতি কোনোভাবেই তিন লাখ টাকার বেশি রাখা যাবে না।
তবে মোবাইল ব্যাংকিং সেবার প্রোভাইডার প্রতিষ্ঠানগুলো তাদের প্রতিষ্ঠানের ঝুঁকি বিশ্লেষণ করে ওই সীমা অতিক্রম না করে নিজ নিজ প্রতিষ্ঠানের গ্রাহকদের লেনদেনের সীমা নির্ধারণ করতে পারবে।-যুগান্তর
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments