স্টাফ রিপোর্টার: রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল থানা পুলিশ।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া)মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আমজাদ হোসেন বুখারী ( ২২) ও ২। মাহদী হাসান (২২) ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় মতিঝিল থানাধীন সিটি সেন্টারের সামনে মেট্রোরেলের নীচ থেকে তাদেরকে গ্রেফতার করে মতিঝিল থানা পুলিশ।
মতিঝিল থানা সূত্রে জানা যায়, মতিঝিল থানাধীন সিটি সেন্টারের সামনে মেট্রোরেলের নিচে ৬১৭ নং পিলারের গায়ে উল্লিখিত আসামীগণসহ আরও ৭/৮ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন "হিযবুত তাহরীর, উলাই'য়াহ বাংলাদেশ" এর পোস্টার লাগানোর চেষ্টাকালে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০টি ‘হিযবুত তাহরীর/উলাইয়াহ বাংলাদেশ’ লেখা পোস্টার উদ্ধার করা হয়।পুলিশের উপস্থিতি দেখে সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও ৭/৮ জন পালিয়ে যায়।
উদ্ধারকৃত পোস্টারে লেখা ছিল, “হে দেশবাসী, দালাল শাসক গোষ্ঠী আমাদের সামরিক বাহিনীকে মার্কিনীদের স্বার্থে ব্যবহার করার বন্দোবস্ত করছে, সামরিক বাহিনীকে নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়ান।”
মতিঝিল থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত “হিযবুত তাহরীর” সংগঠনের সমর্থক।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments