২৬ জুন দেশব্যাপী বিক্ষোভ করবে সিপিবি

প্রকাশ : 21 Jun 2024
২৬ জুন দেশব্যাপী বিক্ষোভ করবে সিপিবি

ডেস্ক রিপোর্ট:  “দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, দুর্নীতি-লুটপাটের শেকড় উপড়ে ফেলো, পাচারের টাকা ফেরত আনো, খেলাপী ঋণ উদ্ধার কর, বামপন্থার পথ ধরো, দেশ বাঁচাও-মানুষ বাঁচাও” দাবিতে আগামী ২৬ জুন ২০২৪, বুধবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহীন রহমান ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ  (২২ জুন ২০২৪) শনিবার এক বিবৃতিতে উল্লেখিত দাবি এবং স্থানীয় মেহনতি মানুষের বাঁচার দাবিতে দেশের সকল জেলা-উপজেলায় বিক্ষোভ সংগঠিত করার জন্য পার্টির সংশ্লিষ্ট সকল শাখার প্রতি আহ্বান জানিয়েছেন।

ঢাকার কর্মসূচি

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২৬ জুন  বুধবার বিকেল ৪.৩০টায় রাজধানী ঢাকার পুরানা পল্টন মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হবে।


সম্পর্কিত খবর

;