দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্তে মাদক পাচারের টাকা চাওয়ায় জনি (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ মাদক চোরাকারবারীরা। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া সীমান্ত এলাকায় তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। নিহত মাদক পাচারকারী যুবক জনি একই ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে এবং সীমান্তের মোহন হত্যা মামলার পলাতক আসামি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জামালপুর সীমান্তের শীর্ষ মাদক ও অস্ত্র চোরাকারবারী নাজিম উদ্দিনের ছেলে সোহান (৩৬) ও আমিরুল ইসলামের সুমন (৩৫) এর লেবার হিসেবে মাদক পাচার কাজে জড়িত ছিল জনি। মাদক পাচারের টাকা চাওয়াকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে জনিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে সোহান ও সুমন। প্রাণে বাঁচতে জনি আহত অবস্থায় পালিয়ে মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় অবস্থান নেয়। গতকাল শনিবার দুপুরে জনি নিজ বাড়ি জামালপুর গ্রামে যাওয়ার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সীমান্তের শীর্ষ মাদক ও অস্ত্র চোরাকারবারী সোহান ও সুমনের নেতৃত্বে ৪০-৫০ জন সশস্ত্র মাদক পাচারকারী তার ওপর হামলা চালায়। এসময় হামলকারীরা জনিকে ধারালো অস্ত্রদিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে মহিষকুন্ডি মাঠপাড়া গ্রামের কবরস্থান সংলগ্ন মাঠের মধ্যে ফেলে রাখে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে।
জনি হত্যাকান্ডে যারা অংশ নেয় তাদের মধ্যে নান্নু, কদম, সিরাজ, ফযসাল, নয়ন, আকমল, রফিকুল ও রবিউল উলেøখযোগ্য। এরা সীমান্তে মাদক ও অস্ত্র চোরাচালানের সাথে জড়িত এবং এরদের বাড়ি জামালপুর গ্রামে।
হত্যাকান্ডের বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় জনি নামে এক যুবককে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ মুহুর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব না। সেখানে আমাদের টিম কাজ করছে। তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের আইনে আওতায় আনা হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments