আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘন্টায় ইসরাইলী হামলায় গাজায় আরও ৭২ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অন্তত দুই শতাধীক মানুষ। এতে ইসরাইলী হামলায় গাজায় এ পর্যন্ত ৫৬ হাজার ৩৩১ জন নিহত হয়েছে। শুক্রবার ( ২৭ জুন ) সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এতথ্য জানিয়েছেন।
গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে ৬ হাজার ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ হাজার ৫৯১ জন।
বিবৃতিতি বলা হয়, গাজা উপত্যাকায় গত ২৪ ঘন্টায় ইসরাইলী হামলায় আরও ৭১ জন নিহত হয়েছে। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলী হামলা শুরুর পর ৫৬ হাজার
৩৩১ জন নিহত হয়েছে। এছাড়া ১ লাখ ৩২ হাজার ৬৩২ জন আহত হয়েছে।
দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি ২০২৫ গাজায় যুদ্ধ বিরতিতে সম্মত হয় ইসরায়েল্ তারপর প্রায় দুই মাস গাজায় কমবেশী শানিত বজায় ছিল। কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে ১৮ মার্চ মাস ২০২৫ এর তৃতীয় সপ্তাহ থেকে গাজায় ফের হামলা শুরু করে ইসরায়েল।
ইসরায়েলের এই হামলা চলতি বছরের জানুয়ারিতে (২০২৫) কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙ্গে দিয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরালী ভূখন্ডে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। এসময় ১ হাজার ২০০ জন নিহত হয়। জিম্মি করা হয় ২৫১ জনকে।
হামাসের হামলার জবাব দিতে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments