ময়মনসিংহ অফিস: মৃত্যুঞ্জয়ী সেক্টর কমান্ডার, মহান বিপ্লবী, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক সিপাহী—জনতার অভ্যুত্থানের মহানায়ক, জিয়ার সামরিক আদালতে মিথ্যা মামলায় সাজানো প্রহসনমূলক বিচারে ফাঁসিতে ঝুলিয়ে নির্মম রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার জাতীয় বীর কর্নেল আবু তাহের(বীর উত্তম) হত্যা দিবসে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আজ ২১ জুলাই ২০২৫ সোমবার সকাল ১০ টায় নেত্রকোনা জেলার পূর্বধলা গ্রামে শহীদ বিপ্লবী কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও জাসদ ময়মনসিংহ জেলা কমিটি, নেত্রকোনা জেলা কমিটি, পূর্বধলা উপজেলা কমিটি, কর্নেল তাহের চিকিৎসা কেন্দ্র, সমাজ রুপান্তর সাংস্কৃতিক সংঘ, কাজলা এলাকাবাসী, সমাজতান্ত্রিক ছাত্রফন্টসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শহীদ কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রবীন জননেতা কমরেড খালেকুজ্জামান ভূঁইয়া(বাসদ), জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলার সাংগঠনিক সম্পাদক রতন সরকার, জাসদ কেন্দ্রীয় নেতা আহসান হাবিব শামীম, ঢাকা মহানগর উত্তর জাসদের সহ-সভাপতি মাহবুবুর রহমান ভূঁইয়া খোকন, বাসদের ইমরান হামিদ রুমন, বাংলাদেশ জাসদের এস এম বাবুল প্রমুখ।
কর্নেল তাহের হত্যা দিবসকে সামনে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে গতকাল ২০ জুলাই রিবিবার ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments