সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ যেকোনো জায়গায় মোবাইল চুরি বা হারিয়ে গেলে তা উদ্ধারে পুলিশ বদ্ধপরিকর বলে জানিয়েছে জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন।
সোমবার (২২ এপ্রিল) বিকেলে জামালপুরের সরিষাবাড়ী থানায় এক প্রেসব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, পুলিশের আইসিটি বিভাগের অভিজ্ঞ কর্মকর্তারা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মোবাইলের অবস্থান নিশ্চিত হয়ে তা উদ্ধার করেন।হারানোর মাত্রই জিডি বা অভিযোগ দায়ের করলে পুলিশ মোবাইল ফোন উদ্ধারসহ তথ্য ও প্রযুক্তির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হলে পুলিশ মানুষের পাশে থাকবে বলে মন্তব্য করেন।
এসময় চলতি মাসে চুরি ও হারিয়ে যাওয়া ৯ টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেয় পুলিশ। এর আগেও প্রায় ৪০ টি মোবাইল ফোন উদ্ধার করে সরিষাবাড়ী থানা পুলিশ।
এসময় সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমানসহ পুলিশ সদস্য ও মোবাইল ফোনের মালিকরা উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments