কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পাথর খালাস শেষে পায়রা বন্দর থেকে ছেড়ে গেছে মাদার ভ্যাসেল ‘এমভি সোল’ নামে বিদেশী জাহাজ। সাইপ্রাসের পতাকাবাহী ১৩ মিটার গভীরতার দৈর্ঘ্য ১৯৭ মিটার ও প্রস্থ ৩৩ মিটার এ জাহাজটি ৪১ হাজার মেট্রিক টন পাথর নিয়ে পায়রা বন্দরে আসে। পুরোপুরি পাথর খালাসের পর সোমবার দুপুরের দিকে এটি ইন্দোনেশিয়ার মেইলবো বন্দরের উদ্দেশ্যে যাত্রা করে।
পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান সাংবাদিকদের জানান, বন্দরের ইনার এ্যাংকোরেজে প্রবেশ করা জাহাজের মধ্যে এটি সবচেয়ে বড় জাহাজ। এর আগে কয়লা নিয়ে ১০.২০ মিটার গভীরতার জাহাজ পায়রা বন্দরের ইনার এ্যাংকোরেজে প্রবেশ করেছিলো। বন্দরের টার্মিনালের কাজ শেষ হলে জেটিতে ভিড়বে ১০.৫০ মিটার গভীরতার জাহাজ। দেশের সব বন্দরের চেয়ে এখন পায়রা বন্দরের গভীরতা সবচেয়ে বেশি।
পায়রা বন্দর কৃর্তপক্ষ সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল ‘এমভি সোল’ নামের জাহাজটি তাপ বিদ্যুৎ কেন্দ্র আরপিসিএল এর জন্য ৬০ হাজার মেট্রিক টন পাথর নিয়ে আসে। এর পর বন্দরের আউটারেজে পৌছালে লাইটার জাহাজের মাধ্যমে পাথর খালাস করে আরপিসিএল কর্তৃপক্ষ।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments