স্টাফ রিপোটার: আজ সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন চলছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।ঢাকায় নির্বাচন কার্যালয় ভোট সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট নিয়ে অনিয়মের কোনো অভিযোগ না পেলেও সিসি ক্যামেরায় রাজশাহীর একটি কেন্দ্রে অযাচিতভাবে গোপন কক্ষে প্রবেশ করতে দেখা গেছে এক নারীকে।
তাৎক্ষণিক বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনাররা কথা বলেন সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন দিনের জেল দিয়েছে ঐ নারীকে ।নারীর নাম মোসা. সাবিয়া বেগম।পিতার নাম মো: আব্দুল মজিদ ও মাতার নাম মোসা: রাবিয়া বেগম।ভোটার আইডি নম্বর ২৮০১১৫৪৩৯০।
বুধবার (২১জুন) দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের ১৪১ নম্বর কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। কেন্দ্রের নাম তালাইমারী দারুল উলুম আলিম মাদরাসা (নিচতলা)।
কমিশন জানিয়েছেন, মোসা. সাবিয়া বেগম নামের এই নারী একাধিকবার মহিলা ভোটারদের নিয়ে গোপন কক্ষে প্রবেশ করেন। যা কমিশনাররা সিসিটিভি মনিটরের মাধ্যমে দেখে প্রিজাইডিং অফিসারের সঙ্গে যোগাযোগ করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা দেওয়া হয়েছে।
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ১৫৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে। সব কেন্দ্রেই ইভিএমএ ভোট গ্রহণ ।
এবার নির্বাচনে মেয়র পদে প্রার্থী ৪ জন। সাধারণ ৩০টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ১১১জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী ৪৬ জন।মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments