স্টাফ রিপোটার: শিক্ষাথীদের বেশি করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী নিয়ে লেখা বই পড়ার আহ্বান জানিয়েছেন কাজী মনিরুল ইসলাম মনু এমপি। তিনি বরেন, বঙ্গবন্ধুর জীবন থেকে আমাদের এবং শিক্ষার্থীদের অনেক কিছু শিখার আছে। তার ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগরের রোজনামচা’ বই দুইটি পড়লে বুঝবেন বাংলাদেশের জন্য তিনি কত ত্যাগ স্বীকার করেছেন। এই বইগুলো পড়ে নিজেরা ও দেশপ্রেমিক হতে পারবা এবং আগামী প্রজন্মকেও অনেক কিছু খিখাতে পারবা।
রোববার (২৬মার্চ) দুপুরে রাজধানীর এ কে স্কুল এণ্ড কলেজ প্রাঙ্গনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাজী মনিরুল ইসলাম মনু এমপি বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীই আত্মনির্ভরশীল জাতি তৈরি করবে। অসমাপ্ত আত্মজীবনী পড়তে পড়তে বারবার ডুবে যাই শৈশব-কৈশোর-যৌবনে যেখানে বাধা, সেখানেই ন্যায়ের পথে পরিচালিত হয়েছিলেন বঙ্গবন্ধু। তিনি বাংলার মানুষ হয়েও বিশ্ব মানব হয়ে উঠতে পেরেছিলেন। তিনি নিজ জন্মভূমি ও বিশ্বকে নিয়ে চিন্তা-চেতনায় নিয়োজিত ছিলেন। তিনি আরও বলেন, একজন মানুষ তার দেশ এবং দেশের মানুষকে কত গভীরভাবে ভালোবাসতে পারেন, তা বঙ্গবন্ধুর কাছ থেকেই আমরা শিখবো। যারাই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি পড়বে, তারা দক্ষ হবে, যোগ্য হবে এবং নিজেদের মানবিক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে। পরে ব্যক্তি উদ্যোগে শিক্ষাথী ও শিক্ষকদের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করেন কাজী মনিরুল ইসলাম মনু।
এ কে স্কুল এণ্ড কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ¦ মো: ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্ণিং বডির সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান ও যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের নেতা মো: জিয়া উদ্দিন জিয়া প্রমূখ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments