ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বলেছেন, ভারত ও বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য স্থানীয় মুদ্রায় করতে পারে। এতে দুই দেশই সুবিধা পাবে। একই সঙ্গে তিনি ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের পাশাপাশি অন্যান্য প্রদেশেও বিনিয়োগ ও পণ্য রপ্তানিতে মনোযোগী হতে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও ঢাকায় ভারতীয় দূতাবাস আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন মসিউর রহমান।
বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে ভারত ও বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বিষয়ে এ সেমিনার আয়োজন করা হয়। ডিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্র সচিব ফারুক সোবহান, ঢাকা চেম্বারের সভাপতি মো. সামীর সাত্তার, সাবেক সভাপতি মতিউর রহমান, আসিফ ইব্রাহীম, মো. সবুর খান, শামস মাহমুদ, মেট্রোপলিটন চেম্বারের সাবেক সভাপতি আনিস উদ-দৌলা প্রমুখ।
প্রণয় ভার্মা বলেন, বর্তমানে সাতটি ল্যান্ড কাস্টমস স্টেশনের অবকাঠামো উন্নয়নকাজ চলছে। এগুলো শেষ হলে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সহজ হবে। পাশাপাশি বাংলাদেশি উদ্যোক্তারা অন্যান্য দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে কলকাতা ও দিল্লি বিমানবন্দর ব্যবহার করতে পারে। এ ছাড়া ভবিষ্যতে সীমান্তবর্তী বর্ডার হাট কার্যক্রম আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
তিনি জানান, গত এক দশকে দুই দেশের ব্যবসা-বাণিজ্য উল্লেখযোগ্য হারে বেড়েছে এবং প্রস্তাবিত ‘সেপা’ চুক্তির বাস্তবায়ন হলে বাণিজ্য, বিনিয়োগ এবং সাপ্লাই চেইন ব্যবস্থায় আরও অগ্রগতি পরিলক্ষিত হবে।
মো. সামীর সাত্তার বলেন, ২০২২ অর্থবছরে ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ১ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার। যোগাযোগ অবকাঠামোর প্রয়োজনীয় উন্নয়ন করা গেলে এই পরিমাণ ২ হাজার কোটি ডলারে নেওয়া সম্ভব। সেমিনারে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়। এতে বলা হয়, ভারত-বাংলাদেশের মধ্যকার মোট বাণিজ্যের ৪০ শতাংশ হয়ে থাকে স্থলবন্দরের মাধ্যমে। এ ক্ষেত্রে প্রায় ৭০ ভাগই হয়ে থাকে বেনাপোল-পেট্রাপোল বন্দর ব্যবহার করে। এতে আরও বলা হয়, গত পাঁচ বছরে দ্বিপক্ষীয় বাণিজ্য দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। আর গত তিন বছরে ভারতে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণ হয়েছে। এ ছাড়া ভারত থেকে সরাসরি ডিজেল আনতে প্রস্তাবিত পাইপলাইন চালু হলে বাংলাদেশে প্রতি বছর প্রায় ১০ লাখ মেট্রিক টন এ জ্বালানি তেল আনা সম্ভব হবে। সেমিনারে মুক্ত আলোচনায় বক্তারা বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ভারতের ভিসা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করার পরামর্শ দেন।
ইত্তেফাক
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments