মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ: গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় বাদল বিশ্বাস (৩৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ রোববার (১২ মার্চ) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার নলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাদল বিশ্বাসের বাড়ি একই উপজেলার মাঝিগাতী ইউনিয়নের ডালনিয়া গ্রামে। তিনি স্থানীয় একটি স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন।
জানা গেছে, শিক্ষক বাদল বিশ্বাস সদর উপজেলা মাঝিগাতী ইউনিয়নের ডালনিয়া থেকে মোটরসাইকেলে স্কুলের দিকে যাচ্ছিলেন। এসময় গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই শিক্ষক মোটরসাইকেলসহ ৩০ থেকে ৪০ ফুট দুরে রাস্তার খাদে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাদল বিশ্বাসের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করবে রেলওয়ে পুলিশ।’
রাজবাড়ী রেলওয়ে থানার পরিদর্শক সোমনাথ বসু বলেন, ‘বাদল বিশ্বাসের মরদেহ ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments