ডেস্ক রিপাের্ট: জাল কাগজপত্র সৃজনপূর্বক সরকারি চাল আত্মসাতের প্রেক্ষিতে ১৬ জন চেয়ারম্যান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, কাউন্সিলরসহ মোট ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।
দুর্নীতি দমন কমিশন রংপুর অফিসের সহকারী পরিচালক মোঃ হোসাইন শরীফ বাদী হয়ে এ মামলা দায়ের করেছে।
মামলার বিবরণী থেকে জানা যায়, আসামী গাইবান্ধার গােবিন্ধগ ঞ্জউপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাে: জহিরুল ইসলাম, ১নং কামদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাে: মােশাহেদ হােসেন চৌধুরী, মাে: রেজাউল করিম (রফিক), চেয়ারম্যান, ২নং কাটাবাড়ি ইউনিয়ন পরিষদ; মাে: তাহাজুল ইসলাম, চেয়ারম্যান, ৩নং শাখাহার ইউনিয়ন পরিষদ; মাে: আব্দুল লতিফ সরকার, চেয়ারম্যান, ৪নং রাজাহার ইউনিয়ন পরিষদ, মােঃ শাকিল আলম, চেয়ারম্যান, ৫নং সাপমারা ইউনিয়ন পরিষদ; আ. র. ম. শরিফুল ইসলাম জজ, চেয়ারম্যান ৬নং দরবস্ত ইউনিয়ন পরিষদ; মাে: আতিকুর রহমান আতিক, চেয়ারম্যান, ৭নং তালুককানুপুর ইউনিয়ন পরিষদ; মাে: আব্দুল কাদের প্রধান, চেয়ারম্যান, ৮নং নাকাই ইউনিয়ন পরিষদ, জনাব আকতারা বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান; মাে: শাহদাত হােসেন, চেয়ারম্যান, ১০ নং রাখালবুরুজ ইউনিয়ন পরিষদ; মােঃ আব্দুল মান্নান মােল্লা, চেয়ারম্যান, ১১নং ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ, মাে: শরীফ মােস্তফা জগলুল রশিদ রিপন, চেয়ারম্যান, ১২ নং গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদ; মােঃ শরিফুল ইসলাম রতন, চেয়ারম্যান, ১৩নং কামারদহ ইউনিয়ন পরিষদ; মাে: মােশারফ হােসেন, চেয়ারম্যান, ১৪নং কোচাশহর ইউনিয়ন পরিষদ; সেকেন্দার আলী মন্ডল, চেয়ারম্যান, ১৫ নং শিবপুর ইউনিয়ন পরিষদ; মাে: আব্দুল লতিফ প্রধান, চেয়ারম্যান, ১৬ নং মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ, মাে: আমির হােসেন শামীম, চেয়ারম্যান, ১৭ নং শালমারা ইউনিয়ন পরিষদ, মােছা: গােলাপী বেগম, কাউন্সিলর, গােবিন্ধগঞ্জ পৌরসভা এর বিরুদ্ধে ২০১৬-১৭ অর্থবছরে গাইবান্ধা জেলার গােবিন্দগঞ্জ উপজেলায় ধর্মীয় সভার অনুকূলে জিআর এর বরাদ্দকৃত ৫৮২৩ মে:টন সরকারি চাল আসামীগণ পরস্পর যােগসাজশে জালিয়াতির আশ্রয় গ্রহণ পূর্বক প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত জাল কাগজপত্র সৃজনের মাধ্যমে কালােবাজারে বিক্রয় করে তৎকালীন সরকারী আর্থিক মূল্য প্রতি মে:টন চাল ৩৭,৮৩৬.৪৪ টাকা হিসেবে মােট (৫৮২৩ x ৩৭,৮৩৬.৪৪)= ২২,০৩,২১,৫৯০/- টাকা আত্মসাত করে।
উপরে বর্ণিত ব্যক্তিগণ দন্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরােধ আইনের ৫(২) ধারায় শাস্তিযােগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে গত ২৬ আগষ্ট ১টি মামলা রুজু করেছে কমিশন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments