ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :ফরিদপুরের ভাঙ্গায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ তাহসিনুর ইসলাম তাছিন ওরফে মানিক (২১)নামের এক যুবক গ্রেপ্তার হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আদমপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক ওই গ্রামের প্রয়াত সাবেক ইউপি চেয়ারম্যান শাহেদ আলী মিয়া ও ভাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান পারুলী আক্তারের ছেলে।
পুলিশ সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফরিদপুর জেলা ডিবি পুলিশের একটি টিম ওই গ্রামে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে জনৈক এক মুদি দোকানের সামনে পাকা রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই যুবককে তল্লাশী করা হলে তার কাছে থাকা প্রায় ২০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান নিয়েছিল বলে জানায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা ডিবি পুলিশের ওসি মামুনুর রশীদ জানান, উদ্ধারকৃত হেরোইনের মুল্য আনুমানিক ১০ হাজার টাকা। তাকে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা করা হবে বলে জানান তিনি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments