মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: রাজশাহী পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সহধর্মিণী মিসেস রাশিদা খানমসহ পরিবারের সদস্যরা।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তারা সার্কিট হাউজে পৌঁছেন।
এসময় রাজশাহী জেলা ও বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ,অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ এন এম মঈনুল হোসেন,রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল জানান, তিনদিনের সফরে রাজশাহী এসেছেন রাষ্ট্রপতির সহধর্মিণীসহ পরিবারের সদস্যরা। তারা নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন।
তিনি জানান,সার্কিট হাউজে সাময়িক অবস্থান শেষে রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা পুলিশ একাডেমি সারদা, পুঠিয়া রাজবাড়ীসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments