প্রতাপ হোড়,সাতক্ষীরা জেলা প্রতিনিধি। সাতক্ষীরা সীমান্তের চোরাপথ দিয়ে ভারতে যাওয়া ও আসার সময় এক নারীসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি।
আজ শুক্রবার ভোরে সাতক্ষীরার পদ্মশাখরা ও হিজলদী সীমন্তে পৃথক অভিযানে তাদের আটক করাহয়।
আটককৃতরা হলেন সাতক্ষীরা সদরের পদ্মশাখরা এলাকার শামসুদ্দিন গাজীর ছেলে মোঃ জসিমউদদীন (৩৮), সদরের ভোমরা লক্ষিদাঁড়ী এলাকার আসাদুল সরদার এর ছেলে বিলাল হোসেন (২৩), একুই এলাকার আব্দুল মজিদের ছেলে মোঃ শামসুজ্জামান(৩৯) ও শরিয়াতপুর জেলার জাজিরা থানা এলাকার মৃত সামছুল মোল্লার মেয়ে মৌসুমী (৩৪), ফরিদপুর জেলার আলফাডাংগা থানার রুদ্রবানা গ্রেমের মৃত আয়নাল উদ্দিন শেখ এর ছেলে মোঃ মামুন (৩৩)।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। তিনি জানান হিজলদী বিওপির একটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৬ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুলতানপুর মাঠ নামক স্থান হতে ভারত থেকে দেশে অবৈধ প্রবেশের সময় এক নারীসহ দুই জন বাংলাদেশী আটক করাহয়। অপর একটি অভিযাননে পদ্মশাখরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২/১-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্বশান নামক স্থান হতে আরও তিন জনকে আটক করাহয়। তারা অবৈধভাবে ভারতে যাচ্ছিলো।
আটককৃতদের বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments