জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইতিহাস বিভাগ। মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে ইতিহাস বিভাগ ১-০ গোলে পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগকে পরাজিত করে। ইতিহাস বিভাগের পক্ষে একমাত্র গোলটি করেন ইতিহাস বিভাগের অধিনায়ক নাফিস । খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল আলম। উপ-উপাচার্য অধ্যাপক শেখ মো: মঞ্জুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আকতার, প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান। প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমেদ, ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক মো: এমরান জাহান, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীসহ প্রায় সহস্রাধিক দর্শক।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments